টলিউডে ‘কৃষ্ণকলি’ ধারাবাহিকের মাধ্যমে খ্যাতি পাওয়া সুস্মিতা রায় পরবর্তীতে ‘জগদ্ধাত্রী’, ‘মুকুট’ সহ বিভিন্ন ধারাবাহিকে কাজ করেছেন। সম্প্রতি আবারও বিয়ের কারণে তিনি খবরের শিরোনামে এসেছেন। বিয়ের পর প্রাক্তন স্বামী এবং শ্বশুর বাড়ি নিয়ে আলোচনায় ছিলেন। এবার সুস্মিতা আজকাল ডট ইনকে জানালেন, টলিউডে কাজ করতে গিয়ে কখনও কি তিনি কাস্টিং কাউচের মুখোমুখি হয়েছেন। তিনি সরাসরি বলেন, “অনেক অফার এসেছে, কিন্তু অভিনয়ের জন্য আমি কখনও কোনো অশ্লীল প্রস্তাবে সম্মতি দিইনি। আমার মনে হয়েছে, যদি সত্যিই আমার ট্যালেন্ট থাকে, তবে বড় চরিত্রগুলো আমি করতে পারতাম।”
অভিনয় জীবন শুরু করার সময় সুস্মিতা বহুবার প্রত্যাখ্যাত হয়েছেন। তিনি জানান, “আমি ভাবতাম, যদি আমার সত্যিকারের ক্ষমতা থাকে, তাহলে অভিনয় করব। কিন্তু বহুবার বাতিল হয়েছে। অনেকেই সেই মানুষ, যারা আগে অন্যরকম প্রস্তাব দিত, আজ সমাজের চোখে খুব সুন্দর ও সম্মানীয়। এটা আমাকে অবাক করে।” সুন্দরবন থেকে কলকাতায় নিজের স্বপ্ন পূরণের জন্য সুস্মিতা কঠোর পরিশ্রম করেছেন। প্রয়োজনে ফুটপাথে রাত কাটিয়েছেন। তার সব চেষ্টা এবং সংগ্রামের মধ্যে এই ধরনের অফারও এসেছে, যা তিনি প্রত্যাখ্যান করেছেন।
সুস্মিতা স্পষ্টভাবে বলেন, তিনি কখনও নিজেকে ডিপ্রেশনে ভরা অবস্থায় দেখেননি। তিনি জানান, “আমি নিজেকে কখনও বলিনি, তুমি ডিপ্রেশনে যাবে। বরং সবসময় নিজেকে বলেছি, না সুস্মিতা, তুমি এটা করার জন্য নও।” এই মনোবল এবং দৃঢ় জেদই তাকে টলিউডে নিজের অবস্থান শক্ত করার সুযোগ দিয়েছে। অভিনেত্রী মনে করেন, নিজের মর্যাদা বজায় রাখা এবং সঠিক পথে এগোনো তার জীবনের সবচেয়ে বড় শিক্ষার মধ্যে অন্যতম।
সাম্প্রতিক সময়ে সুস্মিতা রায় তাঁর ব্যবসা ‘মেডোকার্ট’-এর সহকর্ণধার শুভাশিসের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। দুই পরিবারের উপস্থিতিতে সমস্ত প্রথা মেনে তাদের বিয়ে সম্পন্ন হয়েছে। বিয়ের পরে তিনি বিভিন্ন সামাজিক মাধ্যমে ভ্লগ এবং পোস্টের মাধ্যমে নিজ জীবনের নতুন অধ্যায়ের খোলাসা করেছেন। পাশাপাশি প্রাক্তন দেওর এবং অভিনেতা সায়ক চক্রবর্তী যেভাবে তাঁকে খোঁচা দিতেন, তা নিয়েও লাইভে বিস্তারিত বলেছেন তিনি।
আরও পড়ুনঃ “ড্রোন ফুটেজ পাওয়া যায়নি, স্ক্রিপ্টও পুড়ি’য়ে দেওয়া হয়েছে” আবারও চাঞ্চল্যকর তথ্য নিয়ে মুখ খুললেন রানা সরকার! স্ক্রিপ্টেও ছিল নায়কের জলে ডুবে যাওয়ার কথা? রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃ’ত্যুর আড়ালের সত্যতা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে, অভিযোগ প্রযোজকের?
অভিনেত্রী আরও দাবি করেন, তাঁর প্রাক্তন স্বামীর অসঙ্গত যৌন আচরণের কারণে তাঁর দাম্পত্য জীবন নষ্ট হয়েছে। গর্ভপাত করানোর চেষ্টা করা হয়েছে, এবং বহু অমানবিক কষ্ট সহ্য করতে হয়েছে। সুস্মিতা জানান, তিনি মা হতে চেয়েছিলেন, আর তাই নতুন জীবনে বিয়ে করেছেন। এই সাহসী বক্তব্যে সুস্মিতা নিজের অবস্থান ও অভিজ্ঞতা নিয়ে সরলভাবে কথা বলেছেন, যা দর্শকদের জন্য গভীর প্রভাব ফেলে।






